• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
Headline
দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে রাজনৈতিক উদ্দেশ্যে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান কপ ৩১ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী টানা আন্দোলনে অচল আশুলিয়ার শিল্পাঞ্চল, অধিকাংশ কারখানায় ছুটি হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে হামলা, নিহত ২৪ মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদী থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (০৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এই রিমান্ড মঞ্জুর করেন।

 

গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই মো. সাইফুল ইসলাম। সেই আবেদনের ‍শুনানি শেষে বিচারক এই রিমান্ড মঞ্জুর করেন। সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তুরাগ নদের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পরে তার ট্রাউজারের পকেট থেকে একটি আইফোন ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত কে এম তাহসিফ সাউরী বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ছিলেন।

 

রিমান্ড আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে, নিহত তাহসিফ সাউরীর জুনিয়র ও সম্পর্কে বড় ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত। পরে তাকে হেফাজতে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩০ অক্টোবর জিডির মাধ্যমে গ্রেফতার দেখানো হয়।

এমতাবস্থায় তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের মূল রহস্য উদহাসঘাটন, পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতার ও শনাক্তকরণ, নিহতের মোবাইল ও ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের মূল স্থান নির্ধারণের জন্য অভিযুক্তকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। তাই তাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category