• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের দাবি চিফ প্রসিকিউটরের সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, কিশোর গ্রেফতার ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৭, আহত ১২ গাজীপুর ও ফরিদপুরে বাসে আগুন, ফরিদপুরে চালকের মৃত্যু কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। তাই কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের ইচ্ছা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সাথে বৈঠকে একথা বলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিজেসি যেসব দাবি জানিয়েছে, তা আলাপ আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

বিজেসির চেয়ারম্যান ও যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ বলেন, বেতন-ভাতার বিষয়ে পোশাকশ্রমিকরা দাবি দাওয়া তুলে ধরলেও সাংবাদিকরা নিজেদের দাবি তুলে ধরতে পারেন না। রাস্তায় নামতে পারেন না।

তিনি আরও বলেন, টেলিভিশনে সাংবাদিকদের বেতন-ভাতা কম। এটি পুরোপুরি বিজ্ঞাপন নির্ভর একটি মাধ্যম। এজন্য গ্রাহক পর্যায়ে যে টাকা কেবল অপারেটররা পান, ডিজিটাল হওয়ার আগে সেই টাকার একটি অংশ টেলিভিশনকে দেয়ার জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিজেসি চেয়ারম্যান। এ সময় গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন ফাহিম আহমেদ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category