• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীরের চার দিনের রিমান্ড উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী: স্পিকার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রামের সেই এসপি উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সমস্ত শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক / ৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে। ৭৭ বছর বয়সী তৎকালীন মেজর মোজাফফর এ মামলার একমাত্র জীবিত আসামি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৬ জুলাই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ করে তাঁর পরিচয় নিশ্চিত করা হয়। পরে বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসে মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।

জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও বইয়ের তথ্য অনুযায়ী, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে যাওয়া সশস্ত্র সেনা কর্মকর্তাদের মধ্যে তৎকালীন মেজর মোজাফফর হোসেনও ছিলেন।

এসব ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যার সময় মোজাফফর তাঁর কাছেই অবস্থান করছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২৩ জুলাই দেওয়া ওই আদেশে তাঁকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।

পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category