বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সখীপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী দেশ ছাড়তে গিয়ে আলোচনায় আন্ডা রফিক, রূপগঞ্জে গ্রেফতারের জোর দাবি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু
উপহার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, দুপুরে বিয়ে রাতে বিচ্ছেদ

উপহার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, দুপুরে বিয়ে রাতে বিচ্ছেদ

বিয়ের সকল আয়োজন শেষ। এক লাখ টাকা দেনমোহরে রেজিস্ট্র বিয়েও সম্পন্ন। অনুষ্ঠানে খাওয়া-দাওয়া শেষ করে এবার কনে তুলে দেওয়ার পালা। ঠিক এই সময়ে ঘটল বিবাধ। তাও আবার বিয়ের অনুষ্ঠানে পাওয়া উপহার নিয়ে। বর ও কনেপক্ষ অনুষ্ঠানে পাওয়া উপহার ভাগাভাগি নিয়ে এ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। ফলাফল একই আসরে বিবাহ বিচ্ছেদ। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে রাজশাহীর বাগমারায় এই ঘটনা ঘটে।

শুক্রবার দুপুরে উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর (২৮) সঙ্গে উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের (২৩) বিয়ে হয়। একলাখ টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করেন নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী। বিয়ের উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য ও পরে ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। গভীর রাত পর্যন্ত চলে এ অবস্থা। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে থানা পর্যন্ত গড়ায়। পরে উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে বর-কনের বিবাহবিচ্ছেদ হয়ে যায়।

কনের পরিবারের অভিযোগ, উপহারসামগ্রী নিয়ে যে শর্ত ছিল, বিয়ের আসরে তা পালন করেনি বরপক্ষ। এতে এলাকার কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন।

বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, উভয় পক্ষের উচিত ছিল শান্ত হওয়া। এমন ঘটনা কাম্য নয়।

নিকাহ রেজিস্ট্রার আক্কাছ বলেন, ‘দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল। কিন্তু বর ও কনেপক্ষের মনোমালিন্যের কারণে বিয়ে বিচ্ছেদ ঘটেছে। বিচ্ছেদও হয়েছে দুই পক্ষের সম্মতিতে।’

বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরেছি। উভয়পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়েছে।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com