আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় একইদিনে তিনটি অপমৃত্যুর ঘটনা ঘটে।একইদিনে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক,সনাতন ধর্মাবলম্বীর একজন ফাঁসিতে ঝুলে এবং অপরজন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১এপ্রিল)উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব মৃত্যুর ঘটনা ঘটে।দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী উত্তর পাড়া এলাকায় শাহআলমের ছেলে সিয়াম (১৮) বিদ্যুৎস্পৃষ্টে হয়ে নিহত হয়।
এ-সময় তিনি বাড়ির পাশে জমিতে কাজ করার সময় অসাবধানতাবশত পোল্ট্রি ফার্মের সংযোগ তারে জড়িয়ে মৃত্যু হয়।একই এলাকায় রাস্তায় বিকেল আনুমানিক ৫ টার দিকে পথচারীরা যাদবপুর ইউনিয়নের ঘেচুয়া চাপড়ার পাড় এলাকার হারেছ আলীর স্ত্রী জমেলা আক্তার (৫৫)লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে।নিহতের স্বজনরা জানান,দেওবাড়ী এলাকায় মেয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে বাড়ি ফেরার পথে নলুয়া সংযোগ সড়কের মাঝামাঝি স্থানে মারা যায়।পুলিশ জানায়,ঐ মহিলার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই ।
তার নাক দিয়ে সামান্য রক্ত বের হয়েছে।তবে সেটা কি কারণে তা জানা যায়নি। অপরদিকে গত রাতে কোন একসময়ে সকলের অজান্তে হাতিবান্ধা ইউনিয়নের টেঁকি পাড়া মোহন চন্দ্র সরকারের ছেলে সাধন চন্দ্র সরকার(৪১)বাড়ির পাশে আম গাছে গামছা পেচিঁয়ে আত্মহত্যা করে।এসব পৃথক পৃথক ঘটনায় লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মো হেলাল উদ্দিন বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ।তিনি আরও জানান আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply