বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সখীপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী দেশ ছাড়তে গিয়ে আলোচনায় আন্ডা রফিক, রূপগঞ্জে গ্রেফতারের জোর দাবি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু
‘এই লেইস ফিতা, লাল-নীল চুড়ি’ ডাক দিয়ে ইয়াবা বিক্রি!

‘এই লেইস ফিতা, লাল-নীল চুড়ি’ ডাক দিয়ে ইয়াবা বিক্রি!

‘এই লেইস ফিতা, লাল চুড়ি, নীল চুড়ি’। হাতে তার লেইস ফিতার বাক্স। অন্যান্য ফেরিওয়ার মতই তার বেশভূষা। তবে তিনি সকল ক্রেতার কাছে যান না। কিন্তু পূর্বনির্ধারিত গ্রাহক সঙ্গেই তার লেনদেন হকার মো. জসিম উদ্দিনের (২২)। অন্যদের কাছে বিক্রিও করেন না কিছু্।

তার এই অস্বাভাবিক আচরণ দেখে তাকে আটক করে চট্টগ্রাম কোতোয়ালী থানা পুলিশ। পরে তার কাছ থেকেই উদ্ধার করে ২০০০ পিস ইয়াবা। তার দেওয়া তথ্যে মো. খাইরুল ইসলাম (২৫) নামে তার আরো এক সহযোগীকে আটক করা হয়। রবিবার (২০ ডিসেম্বর) তাদের আটকের বিষয়টি জানায় পুলিশ।

পুলিশ জানায়, আটক মো. জসিম উদ্দিনের বাড়ি হবিগঞ্জ ও মো. খাইরুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। জসিম এবং খাইরুল লেইস ফিতা, চুড়ি ফেরির আড়ালে ইয়াবা পাচার করত। পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে। পরে তল্লাশি করে তার কাছ থেকে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, জসিম এবং খাইরুল মূলত ইয়াবা বহনকারী। তারা বিক্রেতার কাছ থেকে কিনে তা ক্রেতার কাছে পৌঁছে দিত।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com