নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্ষুদ্রমৎস্যজীবী জেলে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পিরোজপুর ও বাগেরহাট জেলায় বিভিন্ন স্তরের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, পিরোজপুর জেলায় ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে বাগেরহাট জেলার জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিভিন্ন কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে এবং পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন মো. মহিউদ্দিন মৃধা। তিনি বলেন, ক্ষুদ্রমৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার রক্ষা, সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা এবং সদস্যদের কল্যাণে কাজ করার লক্ষ্যে এসব কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নবগঠিত কমিটিগুলোকে সংগঠনের নীতিমালা অনুসরণ করে জেলে সম্প্রদায়ের উন্নয়ন, অধিকার আদায় এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।