• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
Headline
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাংগীরের চার দিনের রিমান্ড উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী: স্পিকার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রামের সেই এসপি উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সমস্ত শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদীর বাড়িতে অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক / ৯ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটায় নিজ ফেসবুক প্রোফাইলে লাইভ করে মাহদী হাসান নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

তিনি অভিযোগ করেন, শহরের বাদৈই এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় ঘরের টিনের চালে পেট্রোল বোমা সদৃশ কিছু নিক্ষেপ করা হয়। এতে ঘরের বাইরের অংশ আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় মিনিট পাঁচেকের মধ্যে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন।

যদিও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ নাকচ করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি জানান, ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। মাহদীর বাসা থেকে কয়েক গজ দুরে তার চাচার বাসায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category