বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সখীপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার : জ্বালানিমন্ত্রী দেশ ছাড়তে গিয়ে আলোচনায় আন্ডা রফিক, রূপগঞ্জে গ্রেফতারের জোর দাবি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত বার্তা পেয়েছেন সত্য ও সুন্দরের প্রত্যয়ে এগিয়ে চলেছে জিএস নিউজ ও সুপ্রভাত ঢাকা প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের জাতির উদ্দেশে ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান সখীপুরে একদিনে তিনটি অপমৃত্যু
মেয়ের শ্বশুরসহ কয়েক কর্মকর্তাকে ক্ষমা করলেন ট্রাম্প

মেয়ের শ্বশুরসহ কয়েক কর্মকর্তাকে ক্ষমা করলেন ট্রাম্প

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়ের শ্বশুরসহ কয়েকজন কর্মকর্তাকে ক্ষমা করে দিয়েছেন। এ তালিকায় আছেন ইভাঙ্কা ট্রাম্পের শ্বশুর চার্লস কুশনার, প্রাক্তন প্রচার ব্যবস্থাপক পল মনাফোর্ট এবং প্রাক্তন উপদেষ্টা রজার স্টোন।

এ তিনজনের মধ্যে ম্যানাফোর্টকে ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ান হস্তক্ষেপের তদন্তে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কংগ্রেসে মিথ্যা কথা বলার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন রজার স্টোন। পরে তিনি কারাভোগও করেছিলেন।

চার্লস কুশনারের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার বোনের স্বামীকে ফাঁসাতে যৌনকর্মী ভাড়া করেছিলেন। এমনকি বোনকে তার স্বামীর বিরুদ্ধে করা কিছু ভুয়া রেকর্ডও পাঠান। এর আগে ২০০৬ সালে তিনি দুই বছরের সাজা খাটেন। আদালতের নির্দেশে জেল থেকে বেরিয়ে সামাজিক কাজ করছিলেন চার্লস।

এ তিনজন ছাড়াও আরও ২৬ জনের ক্ষমা ঘোষণা করে প্রেসিডেন্ট ট্রাম্প। তারা গতকাল বুধবার রাতে সম্পূর্ণ ক্ষমা লাভ করেন। বাকি তিনজনও ক্ষমা পেতে পাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত তার ক্ষমতাকালের শেষ দিন অভিযুক্তদের ক্ষমা প্রদান করেন। কিন্তু, জর্জ এইচ ডব্লিউ বুশের পর ট্রাম্প এ ক্ষমা ঘোষণা করলে তড়িঘড়ি করে।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com