• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline
শরীর চর্চা ও সুখী মনের আশ্রম বইটি সার্ক ভুক্ত দেশে প্রচারের দায়িত্ব নিলেন প্রফেসর আবেদ আলী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট ভারতের ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যাচাই-বাছাইহীন সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান ময়মনসিংহ জেলা পুলিশের ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ টেস্টে মিলল পিতৃত্বের প্রমাণ হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

অনলাইন ডেস্ক / ৪২ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে ও স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক হবে।গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই আমরা যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবো।

রাষ্ট্রের সর্বোচ্চ পদে কেমন প্রার্থীকে দেখা যেতে পারে-এমন প্রশ্নের জবাবে বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি সব সময় যোগ্য এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে।রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হবে, যিনি দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত। বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে আসায় আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিএনপির মনোনীত প্রার্থীই যে পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তা এক প্রকার নিশ্চিত। এখন দলটির হাইকমান্ড কাকে এ সর্বোচ্চ পদের জন্য বেছে নেয়, সেটাই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category