• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
Headline
গণতান্ত্রিক রাজনীতির মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল পারস্পরিক শ্রদ্ধায় দৃঢ় হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক: দীনেশ ত্রিবেদী অবসর ভাতার জন্য শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ার অঙ্গীকারে শুরু হলো ‘হৃদয়ে ঢাকা ৪১৬ মাদারীপুরে মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত হরমুজ প্রণালি শিগগিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের ধানমণ্ডি ৩২ থেকে আটক ১ মেঘনায় মিলছে না ইলিশ, ঋণের জালে বন্দি জেলেরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দেশব্যাপী দোয়া মাহফিল

মাদারীপুরে মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

অনলাইন ডেস্ক / ৩ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মাদারীপুর জেলার কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার ভেতর হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত চার শিক্ষার্থী।এদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌরসভার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় আসে শিক্ষার্থীরা। ওই মাদ্রাসার ভেতর প্রবেশ করার পর হঠাৎ ইমন সরদারের (মাদ্রাসার ভেতর অবস্থিত) বসতঘরের সামনে হাতবোমা বিস্ফোরণ হয়।

বোমার প্রকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।হাসপাতালে আহত শিক্ষার্থীএতে আহত হয় মাদ্রাসার অন্তত চার শিক্ষার্থী।ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানা পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় আবিদা আক্তার নামে এক শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, ঘটনা অনুসন্ধানে এরই মধ্যে কাজ শুরু করেছে পুলিশ ও সিআইডি। মাঠে রয়েছে অন্যান্য কর্মকর্তারা। বিস্তারিত পরে জানানো যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category