• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Headline
অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত ইংলিশ তারকা কেইনের হাতে ব্যালন ডি’অর জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তায় জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল রাজধানীর মশুরীখোলা দরবার শরিফে কাল ইসালে ছাওয়াব মাহফিল নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প ইরানের সঙ্গে বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ কথায় কথায় পুলিশের ওপর দায় চাপানো ঠিক নয়: আইজিপি

ভূমধ্যসাগরে দিকভ্রষ্ট নৌকা থেকে ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের

অনলাইন ডেস্ক / ১৬০ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে দিকভ্রষ্ট হয়ে ভাসতে থাকা একটি রাবারের নৌকা থেকে ২৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৯ বাংলাদেশি ও একজন সুদানি নাগরিকসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

গত ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ এলাকার উপকূল থেকে ওই নৌকার যাত্রীদের উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া বাংলাদেশিদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।কায়রোয় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. জাকির হোসেন স্বাক্ষরিত গতকাল রোববার (১৬ আগস্ট) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাসের চিঠিতে বলা হয়, মানবপাচার চক্রের সহায়তায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে ওই নৌকায় উঠেছিলেন অভিবাসনপ্রত্যাশীরা। গত ৩ আগস্ট লিবিয়ার তবরুক এলাকা থেকে ৩৮ বাংলাদেশি ও চার সুদানি নাগরিকসহ মোট ৪২ জন রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন।

নৌকাটি স্পিডবোটের ইঞ্জিন দিয়ে চালানো হচ্ছিল। তবে এতে সমুদ্রপথ নির্ধারণের জন্য প্রয়োজনীয় কোনো নেভিগেশন ব্যবস্থা ছিল না। যাত্রীদের জানানো হয়েছিল, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে পৌঁছাতে প্রায় ৩৬ ঘণ্টা সময় লাগবে।

কিন্তু নেভিগেশন ব্যবস্থা না থাকায় একপর্যায়ে নৌকাটি নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে দিকভ্রষ্ট হয়। পরে নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে সেটি ভূমধ্যসাগরের পানিতে ভাসতে থাকে।

দীর্ঘ সময় সাগরে ভাসমান থাকার পর ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ উপকূলের কাছে তাদের উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ২৯ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। বাকি ১০ জনের মৃত্যু হয়েছে এবং তাদের মধ্যে ৯ জন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category