• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Headline
তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী হাটহাজারীতে অনুশীলনের সময় দুর্ঘটনা, ২ সেনা নিহত সৌদির বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি হুতিদের

কেপ ভার্দেতে পাহাড়ি খাদে বাস, ২৫ শিশু-কিশোর নিহত

অনলাইন ডেস্ক / ১১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। এ দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (০৫ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে বলে ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো নিশ্চিত করেছেন।উদ্ধারকারী সূত্র জানায়, ৩২ জন যাত্রী নিয়ে একটি বাস স্কুলের শিক্ষাসফর শেষে সাও ফিলিপ শহরে ফিরছিল। পথিমধ্যে পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে চা দাস কালদেইরাস এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে যায়। দুর্গম পাথুরে উপত্যকায় দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারে রাতভর কাজ করেন জরুরি পরিষেবার কর্মীরা।

বাসটির চালক প্রতি বছর নিজ খরচে শিক্ষার্থীদের দেশের নানা স্থানে শিক্ষাসফরে নিয়ে যেতেন। এবারও তিনিই ছিলেন এই ভ্রমণের আয়োজক। দুর্ঘটনায় তিনিও প্রাণ হারিয়েছেন।স্থানীয় গণমাধ্যম আরসিভি জানায়, রবিবার (০৬ সেপ্টেম্বর) ভোরে নিহতদের মধ্যে সাতজনকে দাফন করা হয় এবং দিনের বাকি সময়ে অন্যদের শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে। উল্লেখ্য, উন্নত সড়ক ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার কারণে কেপ ভার্দেতে এ ধরনের বড় সড়ক দুর্ঘটনা অত্যন্ত বিরল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category