• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী হাটহাজারীতে অনুশীলনের সময় দুর্ঘটনা, ২ সেনা নিহত সৌদির বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি হুতিদের

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ভলকার টুর্ক

অনলাইন ডেস্ক / ৯ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।সোমবার (৭ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে এ আহ্বান জানান তিনি।

ভলকার টুর্ক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ওপর কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিতে স্বাধীন প্রতিষ্ঠান প্রয়োজন। এর আগে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ৪৪টি সুপারিশ দেওয়া হয়। বাহিনীগুলোর বিরুদ্ধে অভিযোগের স্বাধীন তদন্ত, বেসামরিক নজরদারি ও জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ক্ষমতাবান করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সবার জন্য সুফল বয়ে আনে এমন অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও অর্থনৈতিক নীতি এগিয়ে নিতে মধ্য এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সাথে কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান জাতিসংঘের এ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও কথা বলেন ভলকার টুর্ক। তার মতে, মিয়ানমারসহ আশপাশে বিরূপ প্রভাব ফেলেছে রোহিঙ্গা সংঘাত; বিশেষ করে বাংলাদেশে। রাখাইনে রোহিঙ্গা সংকট ব্যাপক ও পরিকল্পিত মানবাধিকার লঙ্ঘনের ফল। যার মধ্যে নির্বিচার গ্রেফতার, নিপীড়ন, যৌন নির্যাতন ও জোরপূর্বক বিতাড়নের ফলে এই বিপর্যয়। যার পেছনে মিয়ানমার ও আরাকান আর্মি দু’পক্ষই দায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category