• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি বললেন, ‘মূল্য দিয়েছি অনেক’ পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হতে বললেন প্রধানমন্ত্রী হাটহাজারীতে অনুশীলনের সময় দুর্ঘটনা, ২ সেনা নিহত সৌদির বিভিন্ন অঞ্চলে ৩০টির বেশি হামলার দাবি হুতিদের

দায়িত্ব বাড়ল স্পিকার হাফিজের

অনলাইন ডেস্ক / ১০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের দায়িত্ব আরও বাড়ল। সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ‘কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি’ এবং ‘পিটিশন কমিটি’।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালি-বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মোট চারটি স্থায়ী কমিটি গঠন করা হয়। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব দেওয়া হয়েছে স্পিকারকে।সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে স্পিকার পিটিশন কমিটি গঠন করেন।জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৪ বিধি অনুযায়ী ১২ সদস্যের কার্যপ্রণালি-বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সংসদের কার্যপ্রণালি-বিধির ২৬৩ ও ২৬৫ বিধিতে বর্ণিত দায়িত্ব পালন করবে এই কমিটি।ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), মো. আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), এ. এম. মাহবুব উদ্দিন (নোয়াখালী-১), মুহাম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১), সাকিলা ফারজানা (মহিলা আসন-৮), সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (কুমিল্লা-১১), শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫), মোহাম্মদ নাজিবুর রহমান (পাবনা-১) এবং আখতার হোসেন (রংপুর-৪)।

শুধু সংসদের কার্যপ্রণালি-বিধি নয়, নাগরিকদের বিভিন্ন আবেদন বা পিটিশন পর্যালোচনার দায়িত্বও থাকছে স্পিকারের ওপর।সংসদের কার্যপ্রণালি-বিধির ২৩১ ও ২৩২ বিধি অনুযায়ী ১০ সদস্যের পিটিশন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিরও সভাপতি হয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।পিটিশন কমিটির সদস্যরা হলেন ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোণা-১), নূরুল ইসলাম মনি (বরগুনা-২), এ. বি. এম আশরাফ উদ্দিন মিজান (লক্ষ্মীপুর-৪), রকিবুল ইসলাম (খুলনা-৩), এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২), মো. জি কে গউছ (হবিগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), নাহিদ ইসলাম (ঢাকা-১১) এবং মো. রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪)।গতকালের অধিবেশনে এ দুটি কমিটির পাশাপাশি ‘সরকারের প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটি’ এবং ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category