• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Headline
টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি শিমুলিয়া ভূমি অফিসে কাউসারের প্রভাব, নেপথ্যে কার শক্তি? শিশুদের সম্ভাবনা বিকাশে রাষ্ট্র-সমাজের সমন্বিত উদ্যোগ জরুরি: জুবাইদা রহমান মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮ সৌদি আরবের তিন শহরে হুথিদের হামলা, আহত ১৩ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন, চাইলেন ৩০ দিনের সময় ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

অনলাইন ডেস্ক / ৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এশিয়ান গেমসের পর জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতিকে ই-মেইলে জানিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেও চালিয়ে যাবেন ওয়ানডে অধিনায়কত্ব। দীর্ঘদিন ধরে টাইগ্রেসদের দুই ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব সামলে আসছেন জ্যোতি।

তার নেতৃত্বে দ্বিপাক্ষিক সিরিজে সাফল্য পেয়েছে বাংলাদেশ। তবে আইসিসির সবশেষ কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশিত পারফর্ম করতে পারেনি নারী ক্রিকেট দল। ব্যাট হাতে নিজেও ছিলেন না সেরা ছন্দে। পাশাপাশি মাঠের বাইরের নানা ঘটনায়ও সমালোচিত ছিলেন তিনি।

সবমিলিয়ে ব্যক্তিগত পারফরমেন্সে উন্নতি আনতে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নিগার সুলতানা। জ্যোতি দায়িত্ব ছাড়তে চাইলেও এ ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category