• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

মিরপুরে ফের যাত্রীবাহী বাসে আগুন

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১২ নম্বরে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতের এ ঘটনায় বাসের দুটি আসন আংশিক পুড়ে গেলেও কেউ হতাহত হননি।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বাসটি দিনের শেষ ট্রিপ শেষে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে ছিল। ওই সময় বাসটি সম্পূর্ণ ফাঁকা ছিল।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাসের কর্মীরা ভেতরে বসে ট্রিপের আয় গণনা করছিলেন। এ সময় বাইরে থেকে বাসটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। তবে বাসের কর্মী ও স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের পেছনের দিকের দুটি আসনের ওপরের অংশ পুড়ে যায়।পুলিশ কর্মকর্তা আরও জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগের দিন রায়েরবাজারে কৃষি মার্কেটের সামনে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গাড়িটির চালক আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category