শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থান শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কল্যাণের অঙ্গীকার বিএনপির দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ যমুনা অভিমুখে বিক্ষোভকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ দেশের স্বার্থে চুক্তি সম্পন্ন হবে : নৌ উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন ঝালকাঠিতে ভোটার উদ্বুদ্ধকরণে তথ্য অফিসের ট্রাকযোগে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ

 স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ মো. আরমান মোল্লা এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল চৌধুরী, ৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি বিলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজের পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন তারাবো পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জুয়েল মিয়া, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজন কাজী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন পাঠান, ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের চৌধুরী, সাবেক তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলামিন বাবু, শ্রমিক দল নেতা আলামিন চৌধুরী, যুবদল নেতা রিফাত, আলামিন, সুমন মোল্লা, শামীমসহ আরও অনেকে। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতে হাতে লিফলেট তুলে দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় নেতাকর্মীরা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com