• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
সকালে ঘুম থেকে উঠেই ক্লান্ত? নজর দিন ৫ অভ্যাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীসহ নিহত ১৮ প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড আলমডাঙ্গায় শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত যুবক আটক চিকিৎসা শেষে এক মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার ৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান নিজ নিজ কর্মের মাধ্যমে অনুপ্রেরণাদায়ী তিন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থীসহ নিহত ১৮

অনলাইন ডেস্ক / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে ১৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত শিক্ষার্থীদের সবার বয়স ১৩ বছরের নিচে। এ ঘটনায় আহত আরও এক ডজনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাদ ধসে পড়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে জরুরি সেবা বাহিনী। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নিরাপত্তাব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই ছাদ ও ভবনধসের ঘটনা ঘটে। গত জুলাইয়ে উমরকোটের কাছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাইরের দেয়ালের একাংশ ধসে তিন শিশু নিহত হয়। তাদের বয়সও ছিল ৩ থেকে ১৩ বছরের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category