বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মালয়েশিয়া প্রবাসী অপহরণে মূলহোতা রবিউল বগুড়ায় গ্রেফতার টঙ্গীতে প্রধানমন্ত্রীর বহরের সামনে মানবপ্রাচীর, নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে জনসমাগম “ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর! তোরা সব জয়ধ্বনি কর!!” পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ সমর্থকদের সড়কে থাকার আহ্বান জানাল ইরান সরকার পহেলা বৈশাখে নিরাপত্তার কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ বিয়েটা ছিল ভুল সিদ্ধান্ত : অপু বিশ্বাস ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল
ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল

পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা যুদ্ধের স্থায়ী সমাপ্তি আনতে ব্যর্থ হওয়ার পর ইরানে আবার বিমান হামলা শুরু করার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেনামি মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প বিমান হামলার পাশাপাশি আরো কিছু পদক্ষেপের কথা বিবেচনা করছেন। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালিতে অবরোধ, যা তিনি রবিবারই ঘোষণা করেন।

প্রতিবেদনটির বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবিসিকে বলা হয়, সব বিকল্পই খোলা আছে। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়েছেন, যার মাধ্যমে ইরানের চাঁদাবাজির অবসান ঘটানো হয়েছে। এ ছাড়া তিনি বিচক্ষণতার সঙ্গে অন্য সব বিকল্প বিবেচনায় রেখেছেন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com