বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু

নিজস্ব  প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ৮ জনের মধ্যে দুইজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে মোট ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ১৭২ জন।১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে তিন হাজার ৬৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৩৫২ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ১২৯ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১০ হাজার ৪৯৬ জন।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com