শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টঙ্গী পশ্চিম থানায় বিশেষ অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারি গ্রেফতার রাশিয়ার তেল আমদানি: বাংলাদেশকে দুই মাসের ছাড় দিলো যুক্তরাষ্ট্র সিলেটে কিশোর গ্যাং দমনে ইতিবাচক পরিবর্তন -সম্ভাবনার পথে তরুণরা :পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেয়ার ঘোষনা দিলেন সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ  জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা: প্রধানমন্ত্রী টঙ্গী পশ্চিম থানার বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩ দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পদক নিলেন জাইমা রহমান গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি সম্ভব নয় : স্পিকার হাম ও উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু
পেছাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

পেছাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:  করোনারভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং চলমান লকডাউনজনিত সমস্যার কারণে পিছিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। তবে কখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) জরুরি সভা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৮ এপ্রিল) রাতে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে এই সময়ের মধ্যে পরীক্ষা নেয়া সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

আগামী ২১ মে থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল ঢাবির প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা। যা ৫ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা এবং অঙ্কন পরীক্ষার মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল।

জানা যায়, কয়েকদিন আগে বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ও চারুকলা অনুষদের ডিনগণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সভা করেন। সেখানে করোনার উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। এমন পরিস্থিতিতে ডিনদের পক্ষে পরীক্ষার প্রস্তুতি নেয়া সম্ভব নয় বলে উপাচার্যকে জানান তারা। এতে উপাচার্য ডিনদের সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন।

এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি বেড়ে গেছে। এ কারণে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। আগামীকাল উপাচার্যের সঙ্গে আমাদের সভা হবে। সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ডিনদের মতামতের ভিত্তিতে নতুন ঘোষণা আসবে।

নাম প্রকাশ না করার শর্তে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একটি অনুষদের ডিন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা নেয়া সম্ভব নয়। তাছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সেসব বিবেচনা করা হবে। তবে, আমাদের চিন্তাভাবনা থাকবে আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার।

করোনা পরিস্থিতির কারণে এ বছরের স্নাতক ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলিতে নেয়া হবে। এক্ষেত্রে বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলোতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাকসুদ কামাল।

এর আগে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা আগামী ২১ মে, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ২২ মে, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৭ মে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা অঙ্কন পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com