বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু
স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গা শহরের একটি স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে তিন কিশোর। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আলহেলাল ইসলামি একাডেমিতে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর রহমান তপু (১৬) আলহেলাল ইসলামি একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফার্মপাড়ার আবদুল মজিদের ছেলে। অভিযুক্তদের পরিচয় এবং হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, আলহেলাল ইসলামি একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও প্রবেশপত্র বিতরণ করা হচ্ছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্কুল প্রাঙ্গণে তিন কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে তপুকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com