বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার :প্রধানমন্ত্রী পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী বন্যার পূর্বাভাস, নদীর পানি বিপৎসীমার ওপরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী গোয়ালন্দে ‘পার্টনার’ প্রকল্পে অনিয়মের অভিযোগ: স্বজনপ্রীতিতে বঞ্চিত কৃষক, তদন্তের দাবি ভর্তি বাণিজ্যের অভিযোগে মধুপুর ছকিরননেছা সঃ প্রাঃ বিদ্যালয়ে তদন্ত, ভিডিও ভাইরাল, সত্যতা মিলেছে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের : রাশিয়া মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী
​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো: সাইফুদ্দিন চৌধুরী জুয়েল: ​চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সংগীত শিল্পীদের বৃহত্তর সাংষ্কৃতিক সংগঠন ‘চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ চট্টগ্রাম মহানগরীর রঙ্গম কনভেনশন হলে সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু পরিচালনায় অনুষ্ঠিত হয়।

​ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা কণ্ঠশিল্পী কায়সারুল আলম,সাংবাদিক রুপম চক্রবর্তী,উৎপল বড়ুয়া দিপু,আনিসুর রহমান লিপন,বিশিষ্ট শিল্পপতি রিয়াজ ওয়াইজ,চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহমুদ,পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার,কন্ঠশিল্পী জয়ন্তী লালা,এডভোকেট এস.এম.সিরাজউদৌল্লাহ,চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার সভাপতি হিল্লোল রায়,সাধারণ সম্পাদক সংকলন বড়ুয়া,চট্টগ্রাম সাউন্ড সিস্টেম ব্যবসায়ী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক টিসু পালিত,অভিনেতা দোস্ত মোহাম্মদ,লায়ন পিযুষ তালুকদার,অভিজিৎ চক্রবর্তী,কল্যানী ঘোষ,তাপস বড়য়া,ইলিয়াস ইলু,সেলিম মিয়া,টিটু তালুকদার,গিরীজা রাজবর, পলি শারমিন,এ্যাডভোকেট কাইছার উদ্দীন,নাদিরা পারভীন পারুল,চট্টগ্রাম শব্দযন্ত্র ও আলোকসজ্জা নিয়ন্ত্রণ সমিতির মোঃ শাকিল,মোঃ মোরশেদ সহ সংগঠনের সকল পর্যায়ের সদস্য, স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং চট্টগ্রামের সঙ্গীতবোদ্ধারা উপস্থিত ছিলেন। পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “সঙ্গীতশিল্পীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধন সুদৃঢ় করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। শিল্পীরা একে অপরের বিপদে-আপদে সবসময় পাশে থেকেছেন, আজকের এই মাহফিল সেই ঐক্যেরই একটি বহিঃপ্রকাশ।” ​দোয়া মাহফিল শেষে আগত অতিথিরা ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের এই আয়োজনে চট্টগ্রামের সঙ্গীত পাড়ায় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com