বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় দুজন নিহত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে পৃথক ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুজন নিহত হয়েছেন। রেল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠিয়েছে।

রোববার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি ও রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

টঙ্গী রেল পুলিশের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান জানান, রাত সাড়ে ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকা পার হচ্ছিল। ওই সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে ওই নারী রেল সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন।

অপরদিকে রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় অপর একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ নিহত হন।

তিনি আরও জানান, নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সময়ের ধারা সংবাদটি শেয়ার করুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Comments are closed.

© All rights reserved © somoyerdhara.com
Desing by Raytahost.com