• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Headline
উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী: স্পিকার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রামের সেই এসপি উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী সমস্ত শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় স্যাটেলাইট বসাচ্ছে সরকার হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহাদীর বাড়িতে অগ্নিকাণ্ড গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া কপ-৩১ সম্মেলনে ভাষণ- জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ডেভিড ইমনসহ ৫ আসামির ১০ দিনের রিমান্ড মঞ্জুর

Reporter Name / ১৫৬ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলার প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় ডেভিড ইমনসহ পাঁচ আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুই মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশের দাবি, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category