• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫০০ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৩৬ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি স্কুটিসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন দিগারকান্দা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির ওসি (দক্ষিণ) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) পিন্টু কুমার রায়ের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান (৫০)-কে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যের একটি স্কুটি জব্দ করা হয়। উদ্ধার হওয়া আলামতের মোট মূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি পুলিশকে জানান, স্কুটিযোগে ইয়াবা বহন করে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি অবস্থান করছিলেন। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার খলিলুর রহমানের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় উদ্ধার হওয়া আলামত জব্দ করে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category