• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Headline
একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ টেস্টে মিলল পিতৃত্বের প্রমাণ হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ শিশু আছিয়া হত্যা মামলার রায় পিছিয়ে ৩১ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড মেয়েদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর যুদ্ধকালীন নির্বাচনকে ‘সুনামি’ বললেন জেলেনস্কি দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

নিজস্ব প্রতিবেদক / ১ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

বরগুনার পাথরঘাটার হাইরের চরসংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৩ জেলের মধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন। নিখোঁজ জেলেদের স্বজনদের মধ্যে চলছে উদ্বেগ-উৎকণ্ঠা ও আহাজারি। সোমবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন পাথরঘাটা সদর ইউনিয়নের নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)।

উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল। জাল ফেলার প্রস্তুতির সময় ক্লান্ত হয়ে কয়েকজন জেলে ট্রলারের ব্রিজের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। এ সময় ব্রিজের ভেতরে থাকা জেলেদের একজন প্রায় ২০ মিনিট পর সেখান থেকে বের হতে সক্ষম হন।

 

তিনি জানান, ট্রলারটি ডুবে যাওয়ার পর ৮ জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকেন। পরে একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে উদ্ধার করে। তবে তাঁদের সঙ্গে থাকা আরও পাঁচ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দুই দিন আগে পাথরঘাটা থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যায় বাদল মোল্লার মালিকানাধীন এফবি বরকত। সোমবার বৈরী আবহাওয়ার মধ্যে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে অন্য একটি ট্রলার ৮ জেলেকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে একটি ট্রলার সমুদ্রে পাঠানো হয়েছে। নিখোঁজ ও উদ্ধার হওয়া ১৩ জেলের বাড়িই পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category