• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
শরীর চর্চা ও সুখী মনের আশ্রম বইটি সার্ক ভুক্ত দেশে প্রচারের দায়িত্ব নিলেন প্রফেসর আবেদ আলী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট ভারতের ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যাচাই-বাছাইহীন সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান ময়মনসিংহ জেলা পুলিশের ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ টেস্টে মিলল পিতৃত্বের প্রমাণ হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জে সিল্কসিটি ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে যমুনা সেতুর পশ্চিমপাড় শহীদ এম মনসুর আলী স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি উদ্ধারে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।

শহীদ এম মনসুর আলী স্টেশনের বুকিং সহকারী হাফিজুর রহমান বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনটি স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ অবস্থায় ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর ট্রেনটি যমুনা সেতুর পশ্চিমপাড় সয়দাবাদ স্টেশনে আটকা পড়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পিডব্লিওআই) আহসানুর রহমান বলেন, পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার জন্য সংবাদ দেওয়া হয়েছে। সেটি আসার পর লাইনটি সচল করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category