• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Headline
আশুলিয়ার ধামসোনা ইউপিতে সচিব মাসুদ করিমের কর্মদক্ষতায় সেবার মানোন্নয়ন,খুশি সেবাপ্রার্থীরা রাবি শিক্ষার্থীকে মারধর: আরএনবির ৪ সদস্য সাময়িক বরখাস্ত জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ আমি হেরেছি, তুমি জিতেছো -উদ্ধার চিঠিতে আবেগঘন বার্তা জাতিসংঘ অধিবেশন: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন ৩৫ জন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে’

ওসমানীনগরে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৮ জনের

অনলাইন ডেস্ক / ১০৫ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

সিলেটের ওসমানীনগরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৩ জন।শুক্রবার (৭ আগস্ট) সকাল পৌনে ৮টার (সকাল ৭:১৫ মিনিট) দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে দয়ামীর এলাকার কাশিকাপানে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটজন মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category