• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে’ আট দফা প্রয়োজনে এক দফায় রূপ নেবে: জামায়াত আমির জাতিসংঘে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব প্রসঙ্গ আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক ‘ভাবিনি আর বাড়ি ফিরতে পারব’—অর্ধযুগ পর মুক্ত হয়ে আবেগে ভাঙলেন অনিল মাটি ও পরিবেশ রক্ষায় সার-কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির বাদশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শারীরিক ও মানসিক— সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি: ঈশা রিখী

আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক

অনলাইন ডেস্ক / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার স্ত্রী আয়েশা আক্তার পান্নার দেশ-বিদেশের সম্পদ, ব্যাংক হিসাব ও অর্থপাচারের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের সই করা চিঠিতে আসিফ মাহমুদ, তার স্ত্রী এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির সম্পদ ও আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।

দুদকের নথিতে আসিফ মাহমুদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দেশে কোম্পানি গঠন, বিদেশি নাগরিকত্ব গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দেশে থাকা ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের হিসাব, লেনদেন, ঋণ, এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র ও অন্যান্য আর্থিক পণ্যের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে পর্তুগাল, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে জমি কেনা, অর্থপাচার এবং শেল কোম্পানি গঠনের অভিযোগের বিষয়েও তথ্য চাওয়া হয়েছে। এসব দেশে আসিফ মাহমুদ বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা কোম্পানির কোনো সম্পদ, বিনিয়োগ বা ব্যাংক হিসাব রয়েছে কি না, তা সংশ্লিষ্ট দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাইয়ের উদ্যোগ নিতে বলা হয়েছে। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। গত ১৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আরও নতুন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এসব অভিযোগের মধ্যে সিটি করপোরেশনে নিয়োগ, ডিসি পদায়ন, টেন্ডার প্রক্রিয়া, উন্নয়ন প্রকল্প, ঘুস ও অর্থপাচারের বিষয় রয়েছে। দুদক জানিয়েছে, অভিযোগকারীর উত্থাপিত এসব দাবির সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category