• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

বনানীতে ৫৭ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার- ১

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

ঢাকা: রাজধানীর বনানীতে স্বর্ণের দোকানে স্বর্ণালংকার কেনার কথা বলে জাল টাকা নিয়ে আসা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪’টার দিকে বনানী থানাধীন বনানী সুপার মার্কেটের লেভেল-২-এর দোকান নম্বর-০৯, মনিমালা জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই ব্যক্তি ক্রেতা সেজে একটি কালো রঙের লাগেজ/ট্রলি ব্যাগে জাল টাকা নিয়ে মনিমালা জুয়েলার্সে যায়। তারা তাদের ভাগ্নির বিয়ের জন্য স্বর্ণালংকার কেনার কথা জানায়। একপর্যায়ে তারা প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার পছন্দ করে এবং সেগুলো প্যাকেট করার জন্য দোকান কর্তৃপক্ষকে বলে।

এরপর টাকা পরিশোধের জন্য লাগেজ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখে তারা। টাকা দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা নোটগুলো জাল বলে শনাক্ত করেন। বিষয়টি বুঝতে পেরে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামে একজনকে আটক করতে সক্ষম হন। অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

 

পরে খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৫ হাজার ৭০৫টি জাল নোট উদ্ধার করা হয়। এসব নোটের মোট মূল্য ৫৭ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জাল নোটগুলো জব্দ করা হয়েছে এবং বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category