• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
সৌদির কিং খালিদ বিমানঘাঁটিতে হুতিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা শিল্প-কারখানায় মঙ্গলবার রাত থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে মর্যাদাভিত্তিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই: স্পিকার সিজারিয়ানের সময় প্রসূতির মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আগামীকাল সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হুথিরা ইতালি থেকে দেশে ফিরলেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে নেওয়া হলো আহত সেনা কর্মকর্তা মহিউদ্দিনকে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

জুলাইয়ের শহীদ ও আহত ১০ স্বজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৮১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

রাষ্ট্রীয় ও সরকারি নানান সীমাবদ্ধতা পেরিয়ে বাস্তবতার আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

শনিবার দুপুরে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারি চাকরির নিয়োগপত্র হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

নিয়োগপত্র বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ের গণআন্দোলনে শহীদ ও আহতদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কারণেই দেশের মানুষ আজ সম্পূর্ণ মুক্ত ও স্বাধীন পরিবেশে নিশ্বাস নিতে পারছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই বিপ্লব পর্যন্ত সব ঐতিহাসিক আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এসব ত্যাগের পেছনে একটিই মূল লক্ষ্য ছিল একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণ। ক্ষতিগ্রস্ত সবাই একটি সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলেন। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে দেশকে আমরা কী দিতে পারলাম, সেটাই এখন মুখ্য হওয়া উচিত।জুলাই আন্দোলনে অবদান রাখা প্রতিটি পরিবারকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন ও পুনর্বাসনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন সরকারপ্রধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category