• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
ঢাকা ছাড়ছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ রিয়াদে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ‘আমার তো একটাই ছেলে, ওকে ছাড়া জীবন পার করব কীভাবে’ আট দফা প্রয়োজনে এক দফায় রূপ নেবে: জামায়াত আমির জাতিসংঘে প্রথমবার বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব প্রসঙ্গ আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক ‘ভাবিনি আর বাড়ি ফিরতে পারব’—অর্ধযুগ পর মুক্ত হয়ে আবেগে ভাঙলেন অনিল মাটি ও পরিবেশ রক্ষায় সার-কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণের আহ্বান রাষ্ট্রপতির বাদশাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য শারীরিক ও মানসিক— সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি: ঈশা রিখী

আট দফা প্রয়োজনে এক দফায় রূপ নেবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: / ৫ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় প্রয়োজন ও জনগণের দাবি আদায়ের পরিস্থিতিতে ১১ দলের আট দফা দাবি এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, বর্তমানে তাদের আট দফা দাবি রয়েছে। প্রয়োজন হলে তা ৯ বা ১০ দফায় বাড়তে পারে। আবার জাতির প্রয়োজনে যেকোনো সময় এসব দাবি এক দফায় পরিণত হতে পারে। সে পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দাবি মানতে ব্যর্থ হলে কোনো ধরনের চক্রান্ত বা চোখ রাঙানি কাজে আসবে না। জনগণের দাবিকে সামনে রেখেই তারা মাঠে রয়েছেন।

১১ দলের লংমার্চ প্রসঙ্গে জামায়াত আমির উল্লেখ করেন, এটি কোনো একক দলের দাবি নয়; তারা ১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছেন। জনগণের দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।

১১ দলীয় ঐক্যের ঘোষিত আট দফার মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন। এরপর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চের কর্মসূচি শুরু হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category