• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
Headline
জুলাই শেষ হবে সেদিনই, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে: জামায়াত আমির বর্ণিল আয়োজনে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ‘বৃষ্টি বিলাস, আড্ডা ও সংস্কৃতি উৎসব’ সম্পন্ন তনু হত্যা মামলায় জামিনে থাকা সাবেক সেনাসদস্য হাফিজুর গ্রেফতার জুলাইয়ের শহীদ ও আহত ১০ স্বজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় শিক্ষাবিদ ড. সৈয়দ আলী আশরাফের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল ১/১১’র সময় ডিজিএফআই’র বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহোদরসহ নিহত ৩, আহত ৪ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ‘বৃষ্টি বিলাস, আড্ডা ও সংস্কৃতি উৎসব’ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: / ৩০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

 সাগরের মায়াবী আবহে আনন্দমুখর পরিবেশে পারকি সমুদ্র সৈকতের মোহনা পার্কে সম্প্রতি অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার বহুমুখী উৎসব। দিনব্যাপী এই আয়োজনে ছিল বৃষ্টি বিলাস, প্রাণবন্ত আড্ডা, বড়শি দিয়ে মাছ ধরার আনন্দ উৎসব এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
​৭ আগস্ট আয়োজিত এই উৎসবময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও পুলিশ পরিদর্শক ​উৎপল বড়ুয়া দিপু,সংস্থার উপদেষ্টা ও শিল্পপতি ​কামাল আহমেদ,বাকারসন্স গ্রুপের চেয়ারম্যান ও শিল্পী ​রিয়াজ ওয়াইজ,সংস্থার উপদেষ্টা ও ব্যবসায়ী ​কৃষ্ণ কর্মকার,বিশিষ্ট ক্রীড়া সংগঠক ​মোঃ নাসির মিঞা, লায়ন পিযুষ তালুকদার,নুর মোহাম্মদ (আয়কর বিভাগ),ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ও ব্যবসায়ী টিটু তালুকদার সহ অন্যান্য গুণীজন। জুমার নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর অতিথিবৃন্দ, শিল্পী ও কলাকুশলীরা একসাথে এক তৃপ্তিদায়ক প্রীতিভোজে অংশ নেন। প্রীতিভোজের এই হৃদ্যতাপূর্ণ পরিবেশ মুহূর্তেই পুরো আয়োজনকে একটি বড় পরিবারের মিলনমেলায় পরিণত করে।

মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা বিকেল ৩:০১ মিনিটে বিরতির পর শুরু হয় সাংস্কৃতিক উৎসব। এতে সুরের মূর্ছনায় দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন কন্ঠশিল্পী আলাউদ্দীন তাহের, রিয়াজ ওয়াইজ, পলি শারমিন, কাইছার উদ্দীন, নাদিরা পারভিন পারুল, সামিনা ছাফা চৌধুরী, শাহিন রহমান, জুয়েল পাল, এনায়েত সানী, উম্মে জাহান, জুলেখা আক্তার জুলি, হোসাইন শরীফ, মোঃ মহিউদ্দীন, রিদু চৌধুরী, রনি রোজালিন, সত্যজিৎ দাশ কাঞ্চন, শিমলী দাশ, রুমেন বড়ুয়া, শিমুল কুমার দাশ, মেধা ধর, ফাল্গুনী চক্রবর্তী, খায়রুল বাশার, নাদিরা সুলতানা হেলেন, বাউল মোজাহের,ইকবাল মাহমুদ,শ্রাবন্তি শুকলা, আনিকা রহমান, ফারজানা জেরিন, মাহমুদা জামাল নিশি, রিটন মহাজন, মুন্নি নন্দি, জিলাল উদ্দিন, রিতু রানী বড়ুয়া, হনুফা আক্তার খুকী, কুলসুমা আক্তার রেশমী ও মাজহারুল ইসলাম প্রমুখ।

​সাংষ্কৃতিক অনুষ্ঠানে যারা বাজিয়েছেন কিবোর্ডে পলাশ,অক্টোপ্যাডে মানিক দাশ,বেজ গিটারে ইমরান,তবলায় বিজয় দাশ ও শব্দ নিয়ন্ত্রণে কৃষ্ণ দাশ।বৈকালিক চা-নাস্তার সাথে জমজমাট আড্ডা, সাগরপাড়ে প্রীতি ফুটবল ম্যাচ,মোহনা পার্ক পুকুরে বড়শি দিয়ে মাছ ধরার পর্বটি আয়োজনে বাড়তি আনন্দ যোগ করে।​দিনভর সুর, স্মৃতি আর প্রাণের স্পন্দনে ভরা এই আয়োজন অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। সন্ধ্যার আলো-আঁধারিতে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ হয় এই অবিস্মরণীয় দিনটি। চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার এই উদ্যোগ ঐক্য, শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category