• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Headline
দেশের ইতিহাসে প্রথম ‘ন্যাশনাল মেডভার্স সামিট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আদমজীতে মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দফতর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর ড. ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ তেলের পরে এবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ যুক্তরাষ্ট্রকে ‘জাহান্নাম’ দেখাতে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা অনিয়মের অভিযোগের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ উপনির্বাচন ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২

অনলাইন ডেস্ক / ৮০ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কলম্বিয়ায় আঘাত হানা ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে আহত হয়েছেন ৫৭০ জনেরও বেশি মানুষ। কলম্বিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যাপিটাল সিটিস (অ্যাসোক্যাপিটালেস)-এর প্রকাশিত একটি প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভূমিকম্পটির মূল কেন্দ্রস্থল ছিল দেশটির চোকো প্রদেশের সান হোসে দেল পালমার এলাকায়। তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে পাশের রিসারালদা বিভাগের রাজধানী পেরেইরাতে। কেবল এই শহরটিতেই অন্তত ৬০ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা (এসজিসি)-র তথ্য মতে, স্থানীয় সময় সোমবার (১০ আগস্ট) সকাল ৭:৩৪ মিনিটে এই শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮২ কিলোমিটার (৫০ মাইল) গভীরে।

ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি উদ্ধার কাজ শুরু করেছে উদ্ধারকারী দলগুলো। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যার ফলে নিহতের সংখ্যা বাড়তে পারে। দেশের প্রধান বিমানবন্দর ও অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার বেশ কয়েকটি রুটে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category