• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
শরীর চর্চা ও সুখী মনের আশ্রম বইটি সার্ক ভুক্ত দেশে প্রচারের দায়িত্ব নিলেন প্রফেসর আবেদ আলী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্ট ভারতের ৪ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র যাচাই-বাছাইহীন সংবাদ প্রকাশে বিরত থাকার আহ্বান ময়মনসিংহ জেলা পুলিশের ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ড চায় পুলিশ একরামুল হত্যা: বদিসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ মাদরাসাছাত্রীকে ধর্ষণ ডিএনএ টেস্টে মিলল পিতৃত্বের প্রমাণ হাইতিতে রাতভর সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

ডিজিটাল অর্থনীতি নিয়ে: প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রধানের বৈঠক

অনলাইন ডেস্ক / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

বিশ্বের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশে ডিজিটাল বাণিজ্যের প্রসার, নিরাপদ ও শক্তিশালী ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং দেশের ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিতে করণীয় নিয়ে আলোচনা হয়।

এর আগে তিন দিনের সফরে সোমবার বাংলাদেশে আসেন স্টিফেন কারপিন। সফরকালে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও অর্থপ্রদানের অবকাঠামো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। আগামী ১২ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এই প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে রয়েছেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সুরেশ শেঠি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category