• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানির প্রস্তুতি শেষ

অনলাইন ডেস্ক / ৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফেনীর নুসরাত ও মাগুরার আছিয়া হত্যা মামলার শুনানি শেষে রামিসা হত্যা মামলার শুনানি শুরু হবে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।এর আগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের জন্য সলিসিটরকে নির্দেশ দেন। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে আইনি লড়াই করতে ২৫ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী হাফিজুর রহমান খানকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী করা হয়।

গত ১৯ মে রামিসাকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। এতে সহযোগিতার অভিযোগে তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধেও মামলা হয়। অপরাধের গুরুত্ব বিবেচনায় ঢাকার শিশু অপরাধ দমন ট্রাইব্যুনাল দুজনকেই মৃত্যুদণ্ড দেন।রায়ের পর তাদের কনডেম সেলে পাঠানো হয়। সেখান থেকে দুই আসামি রায়ের বিরুদ্ধে জেল আপিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category