• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ২৩ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। টেস্ট ইতিহাসে অসিদের বিপক্ষে এটি দ্বিতীয় জয় বাংলাদেশের। ২০১৭ সালে ঘরের মাঠ মিরপুরে অস্ট্রেলিয়াকে প্রথম হারিয়েছিল টাইগাররা।

ডারউইনের মারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্টের প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৬১ রান করেছিল অস্ট্রেলিয়া। ৬ উইকেট হাতে নিয়ে তখনও ৬৭ রানে পিছিয়ে ছিল অসিরা। ক্যামেরন গ্রিন ৪৩ ও অ্যালেক্স ক্যারি ১৯ রানে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিন ক্যারিকে ৩০, বো ওয়েবস্টারকে ৫, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ৮ রানে বিদায় করেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ। মিচেল স্টার্ককে ১৮ রানে তাসকিন আহমেদ এবং সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে ১০৪ রানে থামান হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার শেষ ব্যাটার নাথান লায়নকে ১৫ রানে লেগ বিফোর আউট করেন মিরাজ। ফলে ২৮৪ রানে গুটিয়ে যায় অসিরা। এতে জয়ের জন্য বাংলাদেশকে ৫৭ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। বল হাতে বাংলাদেশের মিরাজ ৬৬ রানে ৫টি, হাসান মাহমুদ ৩টি ও তাইজুল ইসলাম-তাসকিন ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ওভারে অস্ট্রেলিয়ার পেসার হ্যাজেলউডের শিকার হয়ে খালি হাতে সাজঘরে ফেরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান।

এরপর দ্বিতীয় উইকেটে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৪.২ ওভারে বাংলাদেশকে ঐতিহাসিক টেস্ট জয়ের স্বাদ দেন ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক। সাদমান ৪টি চারে ২৫ এবং ২ বাউন্ডারিতে মুমিনুল ৩০ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হ্যাজেলউড ১ উইকেট নেন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ ও বাংলাদেশ ৪২৬ রান করেছিল।

প্রসঙ্গত, ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category