• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি

অনলাইন ডেস্ক / ৬ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। রোববার সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলনকক্ষে এই বদলি কার্যক্রম অনুষ্ঠিত হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) ও ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) রয়েছেন।

বিভাগওয়ারী পদায়নের ক্ষেত্রে সহকারী প্রকৌশলীদের (সিভিল ও ই/এম) মধ্যে ঢাকায় ১০০, চট্টগ্রামে ৩৪, রাজশাহী ও খুলনায় ২০ জন করে, রংপুরে ১৭, বরিশালে ১২, ময়মনসিংহে ৯ এবং সিলেটে ৭ জনকে বদলি করা হয়।

অন্যদিকে, উপবিভাগীয় প্রকৌশলীদের (সিভিল ও ই/এম) ঢাকায় ৭৯, চট্টগ্রামে ৩২, খুলনা ও রাজশাহীতে ১৮ জন করে, রংপুরে ১৫, বরিশালে ১০, সিলেটে ৯ এবং ময়মনসিংহে ৭ জনকে পদায়ন করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে লটারি কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, এর আগে লটারির মাধ্যমে গত ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলীকে (ই/এম) বদলি করেছিল প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category