• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
শুধু চাঁদাবাজ নয়, জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে কারিগরি আলোচনা চলছে অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২ কৃষক-শ্রমিকদের বহনকারী নৌকাডুবি, ৫২ জনের মৃত্যু স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক / ২ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. লুৎফর রহমান এই তথ্য জানান। গ্রেফতার দুজন হলেন, মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) এবং মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম ও চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি ফেসবুকের বিভিন্ন পেজে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে ক্রেতাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করত।

প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতার ব্যক্তিদের দীর্ঘদিন ধরে সহযোগীদের সঙ্গে যোগসাজশে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। গ্রেফতার দুজনকে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলায় অভিযুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজে লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category