• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
Headline
শুধু চাঁদাবাজ নয়, জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর সিলেটে তেলবাহী লরি ও অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে কারিগরি আলোচনা চলছে অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ২ কৃষক-শ্রমিকদের বহনকারী নৌকাডুবি, ৫২ জনের মৃত্যু স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক / ৩ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেড়েছে। মন্ত্রণালয়ের কাজ সুচারুভাবে সম্পাদনা ও গতি আরও বেগবান করতেই সরকার এখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক এক উন্মুক্ত আলোচনা পর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে। নতুন তিনটি উইং চালুর পাশাপাশি অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগে ছিল না।

তিনি আরও উল্লেখ করেন, পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। তাই কাজের সুবিধার্থে ও গতি বৃদ্ধিতে সরকারের যেকোনো সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একতাবদ্ধ হয়ে টিম হিসেবে কাজ করার কথা ব্যক্ত করেন তিনি। মক্কা প্যাক্ট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণই মূল বিবেচ্য বিষয় হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা কিংবা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি না, সেই সিদ্ধান্ত সরকার সম্পূর্ণ স্বাধীনভাবে নেবে। এ সংক্রান্ত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত হলে বিদেশি মাধ্যমের খবর দেখে প্রভাবিত না হয়ে দেশের গণমাধ্যমই তা সবার আগে জানতে পারবে।

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার। শুক্রবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই দায়িত্বের বিষয়টি নিশ্চিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category