• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
Headline
প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার হোটেল রয়েল ইন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, তদন্ত ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশকে সেরা পরামর্শ বললেন ইশরাক দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পূজামণ্ডপে গান গেয়ে সাময়িক বরখাস্ত হলেন পুলিশের এএসআই প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ফ্রান্সে দাঙ্গা : ব্যর্থতা স্বীকার করে সেনা মোতায়েনের প্রস্তুতি সরকারের রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক / ৮২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত রাশিয়া ও ইউক্রেন সফরে যাওয়ার আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এ প্রস্তাব দেন। খবর এনডিটিভির। ট্রাম্পের দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কো এবং রোববার (৬ সেপ্টেম্বর) কিয়েভ সফর করবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তির পথ খুঁজে বের করাই তাদের সফরের মূল লক্ষ্য।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেলেনস্কি দুই মার্কিন দূতের সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কুশনার ও উইটকফের সফর নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দলের সঙ্গে আলোচনা হয়েছে। মার্কিন দূতদের নিরাপদে কিয়েভে পৌঁছানো নিশ্চিত করতে ইউক্রেনীয় কূটনীতিকরা প্রস্তুতি বৈঠক করেছেন বলেও জানান জেলেনস্কি। এ সময় রাশিয়ার আকাশপথের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

এর বিনিময়ে সফর ও আলোচনার সময় রাশিয়াকে সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখার আহ্বান জানান জেলেনস্কি। তার মতে, মার্কিন দূতদের সফর ও আলোচনা শেষ করতে যত সময় প্রয়োজন, ততক্ষণ রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষেরই বিমান হামলা থেকে বিরত থাকা উচিত।জেলেনস্কি বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো বিমান হামলা হবে না। রাশিয়াকেও একইভাবে বিমান হামলা বন্ধ রাখতে হবে, যাতে আলোচনা এবং মার্কিন প্রতিনিধিদের সফরের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।’ তিনি আরও বলেন, ‘ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতা করা নয়; বরং সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের জন্য বাস্তবসম্মত পথ খুঁজে বের করা।’ জেলেনস্কির ভাষায়, ‘স্টিভ ও জ্যারেড কী প্রস্তাব নিয়ে আসেন এবং মস্কো তাদের কী বলে, সেটিই এখন দেখার বিষয়।

তবে জেলেনস্কির যুদ্ধবিরতির প্রস্তাবের দিনই রাশিয়া ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে বিমান হামলা চালায়। হামলায় গোয়েন্দা প্রধানের কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করেন জেলেনস্কি। ইউক্রেনের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে দিনের বেলাতেও রাশিয়ার বিমান হামলা বেড়েছে। শুক্রবার কিয়েভে হামলার আগে ওডেসা অঞ্চলেও রাতে বড় ধরনের হামলা চালানো হয়। এতে একজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ছাড়া রাতের হামলায় ইউক্রেনের দিনিপ্রো শহরে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category