• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
Headline
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার গাজীপুরে আবারও ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি

সাভারে গাড়ি পার্কিং নিয়ে বিরোধ থামাতে গিয়ে এসবি কর্মকর্তা নিহত, আহত ছেলে

অনলাইন ডেস্ক / ১১৭ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার সাভারের আমিনবাজারে প্রতিপক্ষের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন (৫৮) প্রাণ হারিয়েছেন। দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে তিনি ও তাঁর ছেলে মারাত্মক হামলার শিকার হন। এ ঘটনায় তাঁর ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাভার থানাধীন আমিনবাজারের বড়দেশী মদিনা হাউজিং এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন এসবির ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে এবং পরিবার নিয়ে আমিনবাজারেই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জির কারখানার সামনে ব্যক্তিগত গাড়ি পার্কিং করা নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। বিষয়টি মীমাংসা করার উদ্দেশ্যে এসআই আলতাফ হোসেন তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের ওপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে।

গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তাঁদের উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এসআই আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানান, নিজ বাসার কাছেই তুচ্ছ পার্কিং বিরোধ নিরসন করতে গিয়ে হামলার শিকার হন ওই পুলিশ কর্মকর্তা ও তাঁর ছেলে। হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category