• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Headline
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার গাজীপুরে আবারও ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি

সংসদের শুরুতে উঠলো বাঁধন প্রসঙ্গ, স্পিকার বললেন ‘অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ’

নিজস্ব প্রতিবেদক / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে জাতীয় সংসদ। অধিবেশনের শুরুতেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বিষয়টি সংসদের নজরে আনেন।  তিনি বলেন, হয়তো এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না, তবুও তিনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নজরে আনতে চান। তিনি ইতালিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনয়শিল্পী বাঁধনের ওপর হামলার বর্ণনা দেন।

তিনি বলেন, বাঁধন একজন জুলাই যোদ্ধা। তার অপরাধ চব্বিশের অভ্যুত্থানের সময় তিনি বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সে জন্য তাকে দূর প্রবাসেও হেনস্থা ও হামলার শিকার হতে হয়েছে।  জহরত আদিব বলেন, একজন অভিনেত্রী ও নারী হিসেবে তার ওপর চরমভাবে ফ্যাসিষ্ট সরকারের ‘আইডেন্টিফাইড’ লোকজন হামলা চালানোর স্পর্ধা দেখিয়েছে, এর নিন্দা ও প্রতিবাদ জানান।  তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের কাছে জানতে চান, এ নিয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে।

তার বক্তব্যের সময় দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কেউ অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না। ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ইতালিতে অভিনেত্রীর ওপর হামলা অমার্জনীয়-নিন্দনীয় অপরাধ। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে এতে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ বা ২ এলে এ বিষয়ে মন্ত্রণালয় কী ব্যবস্থা নিয়েছে বা নেবে তা জানতে চাওয়া হবে বলে তিনি সংসদকে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category