• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
ডাম্পিংয়ে যানবাহন ছাড়ানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী রাজনৈতিক ত্যাগ ও জনসম্পৃক্ততায় আলোচনায় হাজী মোহাম্মদ শামীম হাসান পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড তাহসিফ সাউরির শরীরের বাইরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে: মশুরীখোলা পীর

জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

জাপানে চার দিনের সরকারি সফর শেষ করে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে ফ্লাইটটি জাপান ছাড়ে।

গত ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category