• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
Headline
ডাম্পিংয়ে যানবাহন ছাড়ানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ১ জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী রাজনৈতিক ত্যাগ ও জনসম্পৃক্ততায় আলোচনায় হাজী মোহাম্মদ শামীম হাসান পেশাদারিত্ব ও মানবিকতায় ‘জনগণের পুলিশ’ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদণ্ড তাহসিফ সাউরির শরীরের বাইরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন নেই: নৌপুলিশ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার শিশুর নিরাপত্তা নিশ্চিত হোক সকল ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে: মশুরীখোলা পীর

ডাম্পিংয়ে যানবাহন ছাড়ানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: / ৭ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রাজধানীর দারুস সালাম ডাম্পিংয়ে আটক একটি রিকশা ছাড়িয়ে দেওয়ার কথা বলে চালকের কাছে ২ হাজার টাকা দাবি করার অভিযোগে সাকিব নামে এক ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা। এর আগেও একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক হয়েছিলেন তিনি। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, দারুস সালাম ডাম্পিংয়ে আটক একটি রিকশা ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে চালকের কাছে ২ হাজার টাকা দাবি করেন ওই ব্যক্তি। বিষয়টি জানতে পেরে দায়িত্বে থাকা কনস্টেবল মাসুদ ও এটিএসআই মুশফিকুর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। পরে দারুস সালাম টাওয়ার সংলগ্ন একটি চায়ের দোকান থেকে অভিযুক্ত সাকিবকে আটক করতে সক্ষম হন তাঁরা। আটক সাকিবের পিতার নাম মোহাম্মদ গনি। তাঁর স্থায়ী ঠিকানা শরীয়তপুর জেলার নড়িয়া থানার সিঙ্গলমুড়ি গ্রামে। বর্তমানে তিনি রাজধানীর কল্যাণপুর এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করতেন বলে জানা গেছে।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, এর আগেও গত ১৯ জুলাই ২০২৬ তারিখে একই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে সাকিবকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছিল। পুনরায় একই ধরনের অভিযোগ ওঠায় তাঁকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে দারুস সালাম থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে, ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, ডাম্পিংয়ে আটক যানবাহন ছাড়িয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা দালালের সঙ্গে আর্থিক লেনদেন করবেন না। এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বা ডাম্পিং ইনচার্জকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category