• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
Headline
সৌদি আরব থেকে ১০ কোটি টাকা ফেরত পেলেন বাংলাদেশি হজযাত্রীরা পোশাকশ্রমিকদের নতুন বেতন নির্ধারনে জন্য মজুরি বোর্ড ঘোষনা দেশের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি যুবসমাজ: রাষ্ট্রপতি এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা! বিক্ষোভ ও সংঘর্ষে আবারও উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখেরও বেশি মানুষ পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ , সাবেক সেনা কর্মকর্তা খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন শেখ হাসিনা দেশে ফিরলে আ.লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে: সারজিস রিয়াদে শত্রু ড্রোনের হামলা, ধ্বংসের দাবি সৌদি আরবের গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

দেশের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি যুবসমাজ: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

যুবসমাজ দেশের প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজের হাতে চালিকাশক্তি দিতে হবে, তাদের কর্মমুখী করতে হবে রবিবার (১ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। সমাজের খারাপ দিকগুলোকে আন্দোলনের মাধ্যমে রুখে দিতে হবে যুবসমাজকে। সব কিছু নিয়ে রাজনীতি না করে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাস্তায় নয়, পার্লামেন্টকেন্দ্রিক রাজনীতি হতে হবে। আন্দোলন করে ফ্যাসিস্ট শক্তিকে সরিয়ে দেওয়া হয়েছে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।

রাষ্ট্রপতি বলেন, ‘রাজনৈতিক বিপ্লব করে শুধু দেশের পরিবর্তন করা যাবে না। দেশকে এগিয়ে নিতে হলে দেশের পরিবর্তনের জন্য দেশকে নির্মাণ করতে হবে। এ দেশ নির্মাণে যুবসমাজকে এগিয়ে দিতে হবে।’ তিনি বলেন, ‘শিক্ষিত দক্ষ জনশক্তি বাইরে পাঠাতে পারলে বাইরের বাজার ধরা সহজ হবে। এ জন্য সরকার কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category