• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
Headline
রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শ্রমিক বিক্ষোভে ওসিসহ আহত বেশ কয়েকজন, সংঘর্ষে উত্তপ্ত সাভার নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের দল, প্রতিনিধি পরিষদেও এগিয়ে ডেমোক্র্যাটরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিস বলায় পদ হারালেন সেই কর্মকর্তা সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ রাজধানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল নারীসহ ৪ জনের দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু, ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক / ২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের ইস্যুকৃত পিস্তলের গুলিতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে। তবে কী কারণে তিনি নিজের অস্ত্র দিয়ে গুলি চালিয়েছেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, সকালে আশুগঞ্জ সার কারখানার অধীন পুলিশ ক্যাম্পের একটি কক্ষে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিজের কাছে থাকা সরকারি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ব্যবহার করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, বুধবার সকালে নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে।

সুরতহাল সম্পন্ন হওয়ার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।পুলিশ সুপার আরও জানান, বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category