• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু রংপুরে হবু কাউন্সিলর প্রার্থী লিটনের বাড়িতে হামলা ও লুটপাট,পরিবার নিয়ে বাড়িছাড়া ভুক্তভোগী লক্ষ্মীপুরে বাস উল্টে নারীসহ নিহত ৩, আহত ১৫ জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রিটিশ ডাচেস সোফি তুরস্কে কপ-৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপির মনিরা শারমিন ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ শেরপুরে ভাতিজার হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না: ডাকসু নেত্রী জুমা জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

অনলাইন ডেস্ক / ৪ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জার্মানির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়ার রাজনীতিক ইলসে আইগনারকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। মনোনয়ন চূড়ান্ত হলে ৬১ বছর বয়সী এই রাজনীতিক হবেন জার্মানির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট।

রোববার নিজ দল মধ্য ডানপন্থি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এ ঘোষণা দেন মের্ৎস।

ইলসে আইগনার বর্তমানে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকারের দায়িত্ব পালন করছেন। তিনি সিডিইউর বাভারিয়াভিত্তিক সহযোগী দল ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়নের (সিএসইউ) সদস্য। সোমবার সিডিইউ ও সিএসইউর বৈঠকে তাঁর মনোনয়ন অনুমোদন পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।

জার্মানির রাজনৈতিক রীতি অনুযায়ী, ক্ষমতাসীন জোটের শরিক দলগুলোকে প্রেসিডেন্ট পদে একজন অভিন্ন প্রার্থী মনোনীত করতে হয়। দেশটির বর্তমান সরকার সিডিইউ, সিএসইউ ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) সমন্বয়ে গঠিত। এর আগে এসপিডিও প্রেসিডেন্ট পদে আইগনারের প্রতি সমর্থন জানিয়েছে।

জার্মানিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন ফেডারেল কনভেনশন নামের একটি বিশেষ নির্বাচকমণ্ডলীর ভোটে। শুধু প্রেসিডেন্ট নির্বাচন করার উদ্দেশ্যেই এই কনভেনশন আহ্বান করা হয়। আগামী ৩০ জানুয়ারি এ নির্বাচকমণ্ডলী বর্তমান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের উত্তরসূরি নির্বাচন করবে।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা স্টাইনমায়ার ২০১৭ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৭ সালের মার্চে তাঁর পাঁচ বছর মেয়াদি দ্বিতীয় ও শেষ মেয়াদ পূর্ণ হবে।

জার্মানির প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক। তিনি বিভিন্ন আইনে স্বাক্ষর করেন এবং মন্ত্রীদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেন। তবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ রয়েছে তাঁর। পাশাপাশি তিনি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মনোনয়ন নিয়ে জোটে টানাপোড়েন

চলতি বছরের শুরুর দিকে প্রেসিডেন্ট পদে আইগনারের নাম প্রস্তাব করেছিল সিএসইউ। তবে মের্ৎস বিকল্প প্রার্থী বিবেচনা করায় সে সময় সিডিইউ তাঁর মনোনয়নে সমর্থন দিতে দেরি করে। এ নিয়ে দুই সহযোগী দলের মধ্যে সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়।

১৯৯৮ সালে জার্মানির ফেডারেল পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে যাত্রা শুরু করেন আইগনার। এর আগে তিনি স্থানীয় রাজনীতিতে যুক্ত ছিলেন।

সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সরকারের সময় কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। পরে নিজ রাজ্য বাভারিয়ায় ফিরে যান। ২০১৮ সালে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হওয়ার পর থেকে এখনো ওই দায়িত্ব পালন করছেন আইগনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category